শিক্ষা মনুষ্যত্ব বিকাশের পূর্বশর্ত। জ্ঞান শক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। শিক্ষাই সব শক্তির মূল। সেই শিক্ষাব্যবস্থাকে গ্রাম পর্যায়ে অর্থবহ টেকসই হওয়ার সুযোগ না হলে জাতীয় পর্যায়ে মেধা সংগ্রহ ও কার্যকরী ভূমিকা পালনকারী দক্ষ মানবসম্পদ গঠন সম্ভব নয়। সু-শিক্ষার অনুপম প্রয়াসে নরসিংদী জেলাধীন সদর উপজেলার আওতাধীন নজরপুর ইউনিয়নের আলীপুর নামক নিভৃত্য দুর্গম পল্লীতে “স্বপ্নপূরণ ডিজিটাল একাডেমি” নামক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রসারের সূতিকাগৃহ প্রতিষ্ঠিত হয়েছিলো, যার পূর্ণবাস্তবতার নাম “ইবরাহীম খলিল ডিজিটাল একাডেমী”
এই প্রতিষ্ঠানে আন্তর্জাতিকমানের পাঠপ্রক্রিয়া অনুসরণ করে নিজস্ব পাঠ্যক্রম অনুযায়ী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আধুনিক কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগারের মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষাও এখানে দেওয়া হচ্ছে। যার ফলশ্রুতিতে মেধার রেকর্ডে নরসিংদী জেলার মধ্যে বিশেষ মর্যদায় এই প্রতিষ্ঠানের নাম অর্ন্তভুক্ত হয়েছে-মা-শা—-আল্লা-হ্।
বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে আমাদের নিজস্ব অর্থায়নে পরিচালিত “ইসমাইল জামালদী ফাউন্ডেশনের মাধ্যমে মেধাবীদের বৃত্তি প্রদান করে শিক্ষার্থিদের অনুরাগ বৃদ্ধির প্রয়াস চালু করা হয়েছে।
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রতিষ্ঠানের বিজ্ঞ প্রধান শিক্ষক – জনাব খলিলুর রহমান সাহেবের তত্ত্বাবধানে সুদক্ষ শিক্ষকমন্ডলীর ও এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায়ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের পারিবারিক মূল্যবোধ এবং বন্ধন সুদৃঢ় করার ব্যাপারে এই প্রতিষ্ঠান সবসময় সচেষ্ট ।ছাত্র-ছাত্রীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন, দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাই হবে আমাদের ব্রত।
এই ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
শুভেচ্ছান্তে
ইব্রাহিম খলিল
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান